মাছ


ভাগ্যবদলের জন্য বিদেশে পাড়ি জমিয়েছিলেন সরোয়ার আলম। গিয়েছিলেনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। কিন্তু সেখানে সুবিধা করতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে ফেরায় নানা জনের নানা কথা। কিন্তু তাতে দমে যাননি তিনি। বাবার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে শুরু করেন মাছ চাষ। তারপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। এখন কোটিপতি বিদেশফেরত সরোয়ার।

চট্টগ্রাম নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ঠান্ডাছড়ি পার্কসংলগ্ন এলাকায় পাহাড়ের পাদদেশে সরোয়ারের মৎস্য খামার। সেখানে ১৫ একর জায়গায় তাঁর ১৪টি পুকুর। সরোয়ার জানান, তাঁর খামারে এখন ২১ জন কাজ করেন। যাঁদের বেতন ৯ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত।