মাছ চাষ করে বিদেশফেরত সরোয়ার এখন কোটিপতি
সরোয়ারের কণ্ঠে যেন তৃপ্তির ঢেকুর। বললেন, বছরে দেড় কোটি টাকার বেশি মাছ বিক্রি করেন। তাঁর পুকুরে চাষ হয় পাঙাশ, শিং, কই, বাটা ও কার্ফ জাতীয় মাছ।
এই সফলতার পেছনের গল্পটা কেমন ছিল, জানতে চাইলে তিনি খানিকটা স্মৃতিকাতর হয়ে পড়েন। বলেন, কঠোর পরিশ্রম, ধৈর্য ও একাগ্রতার সঙ্গে এক পা, দুই পা করে আজকের এই অবস্থানে এসেছেন। দেশে ফিরে এসে হাল ছাড়েননি। উদ্যোক্তা তাঁকে হতেই হবে—এটাই ছিল তাঁর সংকল্প।
সরোয়ার জানান, ৬ ভাই, ৫ বোনের মধ্যে সবার ছোট তিনি। বাবা আনু কোম্পানির গরুর খামার রয়েছে। বড় ভাই জাহাঙ্গীর আলমের ইটভাটা, সঙ্গে মাছের ব্যবসাও আছে। পরিবারের অন্য ভাইয়েরাও ব্যবসায়ী। এ কারণে ছোটবেলা থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল তাঁর।

0 Comments