১৫ একর জায়গায় ১৪টি পুকুরের মাছ চাষ করছেন সারোয়ার
সরোয়ার বলেন, দেশে ফিরে এলে অনেকে চাকরি-বাকরি করার পরামর্শ দেন। কিন্তু চাকরিতে কিছুতেই মন থেকে সাড়া পাচ্ছিলেন না তিনি। ২০১০ সালের শেষের দিকে ঠান্ডাছড়ি এলাকায় পরিত্যক্ত ইটভাটার কুয়ায় শুরু করেন মাছ চাষ। তখন ব্যবসায়ী বাবা আনু কোম্পানি তাঁর পাশে দাঁড়ান। বাবার কাছ থেকে পাওয়া পাঁচ লাখ টাকা দিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেন। তিনি বলেন, প্রথম বছর লাখখানেক টাকা লাভ হয়। এরপর আশপাশের পরিত্যক্ত জমিতে মাছ চাষ শুরু করলে সেখানেও সফলতা পান। পরের বছর লাভ করেন প্রায় ১০ লাখ টাকা। এভাবে বছর বছর বাড়তে থাকে পুকুর ও মাছের সংখ্যা।

0 Comments